বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন নিজেকে তিনবার ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা কঙ্গনা রনৌতের ভক্ত বলে দাবি করেছেন। ‘টিন’ সিনেমার ট্রেলার মুক্তির উপলক্ষে বিগ বি একথা বলেন।
অমিতাভ নিজের চতুর্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন পিকু সিনেমার জন্য। একই মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কঙ্গনা। কঙ্গনার ক্ষেত্রে তার মন্তব্য জানতে চাইলে অমিতাভ বলেন, আমি কঙ্গনা রনৌতের অনেক বড় ভক্ত। সে দারুণ অভিনেত্রী।
সম্প্রতি হৃত্বিক রোশনের সঙ্গে কঙ্গনার উত্তপ্ত লড়াইয়ের বিষয়ে অমিতাভকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। অমিতাভ বলেন, কারো পাশে বসে এটা বোঝা সম্ভব তার ভেতরে কি ঘটছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।
