রৌসেফের প্রতিপক্ষকে বরখাস্ত করলো ব্রাজিল হাইকোর্ট

আপডেট : ০৫ মে ২০১৬, ১৯:৩৫
ব্রাজিল প্রেসিডেন্ট দিলমা রৌসেফের প্রতিপক্ষ নিম্নকক্ষের স্পিকার এদুয়ার্দো চুনহাকে বরখাস্ত করেছে দেশটির হাইকোর্ট। তাকে দুর্নীতির তদন্তে বাধা দেয়া ও সংসদ সদস্যকে অপমানের দায়ে অভিযুক্ত করেছে আদালত।
 
চুনহা ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের প্রধান বিরোধী হিসেবে পরিচিত এবং তাকে অভিশংসনে উদ্যোগ নেয়া অন্যতম প্রধান ব্যক্তি। তার উদ্যোগে ব্রাজিলের পার্লামেন্টের নিম্নকক্ষে রৌসেফকে অভিশংসন করার উদ্যোগ নেয়া হয়েছিল। সেই উদ্যোগ সফল হওয়ার পরে এখন উচ্চকক্ষ সিনেটে তাকে অভিশংসনের ভোট অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে। সেখানে ম্যান্ডেট রৌসেফের বিরুদ্ধে গেলে ১৮০ দিনের মধ্যে তিনি অভিশংসিত হবেন।
 
এর আগে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে রৌসেফ বলেছিলেন, তিনি তার লড়াই অব্যাহত রাখবেন। এদিকে চুনহা তার বরখাস্ত হওয়ার বিষয়ে কিছু বলেননি। ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট মিশেল ট্রেমারের পিএমডিবি পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি। রৌসেফ মিশেল ট্রেমার ও এদুয়ার্দো চুনহার বিরুদ্ধে তাকে অভিশংসিত করার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিহিত করেছেন। বিবিসি।