প্রথমবারের মতো টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করলো নিউজিল্যান্ড। আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে ১৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কিউইরা।
তবে ২০১২-১৩ সাল বিবেচনায় নেয়ায় তিনে নেমে গেছে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
দক্ষিণ আফ্রিকা রয়েছে চতুর্থ স্থানে। এবং ওয়ার্ল্ড টি-টোয়েন্টির রানার্স আপ ইংল্যান্ড রয়েছে ৫ম স্থানে। ওয়ানডেতে যথারীতি ৭ম স্থানেই রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের আগে রয়েছে শ্রীলংকা (৫) ও ইংল্যান্ড (৬)।
