মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় আদালতকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনগণের প্রত্যাশিত এ রায়ের মধ্যদিয়ে আবারো প্রমানিত হলো আওয়ামী লীগ সরকার কোনো অপরাধীকে ক্ষমা করে না। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাসির রায় পুর্নবহাল হওয়ায় জনগনের কাঙ্খিত প্রত্যাশা পূরণ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড রায় বহাল রাখায় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সন্তোষ প্রকাশ করেন।
জামায়াতের ডাকা হরতাল প্রসঙ্গে মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এবং মো. হারুনুর রশীদ বলেছেন, যারা স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে হরতালের ডাক দেয়, তাদের হরতালকে সামাজিকভাবে বর্জন ও প্রতিহত করুন।
