হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৫ মে ২০১৬, ২১:৫৬
জেলার বাহুবল উপজেলায় রোলারের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
 
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যারিস্টো ফার্মার রিপ্রেজেনটেটিভ মমিন মিয়া (৩৫) ও হামদর্দের রিপ্রেজেনটেটিভ মোশারফ হোসেন মোটরসাইকেলে বাহুবল আসছিলেন। জেলার দ্বিগাম্বরের রাজসুরত নামক স্থানে সড়কের সংস্কার কাজে নিয়োজিত একটি রোলারের সঙ্গে ধাক্কা লেগে তাদের মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন এবং বাহুবল হাসপাতালে অপরজন মারা যান।
 
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন পিপিএম জানান, রাস্তার সংস্কার কাজ চলার সময় রোলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে।