ফুটবল ইতিহাসে আমার নাম লেখা থাকবে : রোনালদো

আপডেট : ০৬ মে ২০১৬, ০৯:৩৬
 
জোড়া চ্যাম্পিয়নস লিগ জেতা ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে এবার তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের হাতছানি। এমন মূহুর্তে উইফা ডটকমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'ফুটবল ইতিহাসে জায়গা করে নেওয়ার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। মানুষ এটাকে পছন্দ করুক আর নাই করুক, সংখ্যা কথা বলে।'
 
রোনালদো আরো বলেন, 'কেউ এটাকে বেশি পছন্দ করে, কেউ কম। কিন্তু আমার কোনো সন্দেহ নেই যে, এরই মধ্যে আমি ফুটবলের ইতিহাসে জায়গা করে নিয়েছি।'
 
এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৬টি গোল করেছেন রোনালদো। এর আগে ২০১৩-১৪ মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন করতে এক আসরে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ড গড়েছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
 
তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের হাতছানি প্রসঙ্গে এই পর্তুগিজ ফরোয়ার্ডার বলেন, 'এটা বিশেষ এক প্রতিযোগিতা এবং রিয়াল মাদ্রিদ এটাকে ভালোবাসে। আমি ভাগ্যবান যে, এটা দুবার জিতেছি এবং অবশ্যই আমি এটা আরো জিততে চাই-আশা এ বছরই আবার।'
 
আগামী ২৮ মে মিলানের সান সিরোয় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে একাদশ শিরোপা জয়ের লড়াইয়ে নামবে রোনালদো-বেলরা। দুই বছর আগে নগর প্রতিদ্বন্দ্বী দলটিকেই ৪-১ গোলে হারিয়েই দশম শিরোপা জিতেছিল রিয়াল।  উইফা ডটকম।