'ফেমিনিজম' কোন যুদ্ধ নয় : কলকি

আপডেট : ০৬ মে ২০১৬, ১১:০৬
 
'ফেমিনিজম' কোন যুদ্ধ নয় বলে মন্তব্য করেছেন বলিউড তারকা কালকি কোচলিন। ভারতের 'স্পেশাল জুরি ন্যাশনাল অ্যাওয়ার্ড' পাওয়ার পর এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
 
এ সময় কলকি বলেন, 'আমি জানি না সাধারণ মানুষের সাথে তর্ক করে কোন পরিবর্তন আনা সম্ভব কিনা। কেননা সাধারণ মানুষের সাথে যে কোন তর্কে গেলেই তা এক সময় যুদ্ধে রূপ নেয়। আর আমি মনে করে না ফেমিনিজম বিষয়টা দুইটি সেক্সের মধ্যে চলমান কোন যুদ্ধ।'
 
ভারতের এই বিশেষ পুরস্কার পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আশা করছে এই পুরস্কারের প্রভাব আমার ভবিষ্যৎ কাজের মাঝে খুঁজে পাওয়া যাবে। এনডিটিভি।