অন্য কোম্পানির ওপর নির্ভরশীলতা কমাতে সফটওয়্যারে মনোযোগ বাড়াতে যাচ্ছে হার্ডওয়্যার বাজারের প্রভাবশালী প্রতিষ্ঠান স্যামসাং। সম্প্রতি বার্ষিক ডেভেলপার সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ান এই প্রযুক্তি জায়ান্টের মোবাইল কমিউনিকেশন বিভাগের প্রেসিডেন্ট ডংজিন কো।
তিনি জানান, যে কোনো ধরনের হার্ডওয়্যার আনুষঙ্গিক সফটওয়্যার ছাড়া কর্মহীন। স্যামসাং এজন্য হার্ডওয়্যার নির্মাতার চেয়ে সফটওয়্যার কোম্পানি হিসেবে পরিচিত হওয়ার চেষ্টা করছে। অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভশীলতা কমানোর পাশাপাশি স্যামসাং পণ্যের অধিক নিরাপত্তার জন্য সফটওয়্যারে গুরুত্ব দেয়া হচ্ছে বেশি।
সফটওয়্যার খাতে একেবারে নতুন নয় স্যামসাং। এর আগে ‘টাইজেন’ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি।
বর্তমানে ইন্টেল, কোয়ালকম, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানও নিজেদের ব্যবসা নীতিতে পরিবর্তন এনেছে। এরই ধারাবাহিকতায় ব্যবসায় নীতিতে পরিবর্তন আনছে স্যামসাং। সূত্র- অ্যান্ড্রয়েড অথরিটি।
