চুয়াডাঙ্গার দর্শনায় বায়োলজিক্যাল রিসার্চ ল্যাব ভবনের নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জয় ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মনি সিংকে গ্রেফতার করছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
শুক্রবার সকালে রাজধানীর পল্লবীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, নির্মাণকাজের ত্রুটির অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদফতর (খামার বাড়ি) চুয়াডাঙ্গার দর্শনায় একটি মামলা হয়।
মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনালের মালিক মনি সিংকে প্রধান আসামি করা হয়।
