কোপা আমেরিকায় ব্রাজিল দল থেকে বাদ কাকা

আপডেট : ০৬ মে ২০১৬, ১৬:০৯
লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার ব্রাজিল দল থেকে বাদ পড়লেন তারকা মিডফিল্ডার কাকা। সর্বশেষ কোচ কার্লোস দুঙ্গার করা ২৩ সদস্যের দলে জায়গা হয়নি সাবেক এই মিলান তারকার।
 
এর আগেই জানায় গিয়েছিলআ কোপা আমেরিকার শতবর্ষী আসরে ব্রাজিল অধিনায়ক নেইমার থাকছেন না। বার্সেলোনা আর ব্রাজিল কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা অনুযায়ী তিনি কেবল আগামী অগাস্টে রিও ডি জেনেইরো অলিম্পিকে খেলবেন।
 
চেলসির তারকা মিডফিল্ডার অস্কার, পিএসজির লুকাস মউরা আর লাৎসিওর ফেলিপে আন্দেরসনের সঙ্গে দুঙ্গার দল থেকে বাদ পড়েন জুভেন্টাসের ডিফেন্ডার আলেক্স সান্দ্রো।