একাত্তরে যুদ্ধাপরাধ মামলার আসামি লুৎফর রহমান মোড়ল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেলসুপার মো. জাহাঙ্গীর কবির জানান।
মানবতাবিরোধী অপরাধে গত বছর সেপ্টেম্বরে যশোরের কেশবপুরের পরচক্রা গ্রাম থেকে লুৎফরকে গ্রেফতার করা হয়।
শারীরিক অসুস্থতার কারণে গত ৪ এপ্রিল তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
