শুক্রবার মাঠে নামছে মুস্তাফিজের হায়দ্রাবাদ

আপডেট : ০৬ মে ২০১৬, ১৬:৩৩
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মাঠে নামছে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে হায়দ্রাবাদ।
 
এই ম্যাচে চোট সারিয়ে সানরাইজার্সের হয়ে আসরে অভিষেক করতে পারেন বাঁহাতি ব্যাটসম্যান যুবরাজ সিং।
 
আইপিএল-এ ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট লায়ন্স। অন্যদিকে ৭ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদ।
 
এখন পর্যন্ত আইপিএলের সবগুলো ম্যাচেই খেলছেন মুস্তাফিজ। আর খেলে দলকে সাফল্যও এনে দিচ্ছেন সাতক্ষীরার এই সন্তান।