আফ্রিদির অবসর নেয়া উচিত!

আপডেট : ০৬ মে ২০১৬, ১৬:৪৮
পাকিস্তানের অলরাউন্ডির শহীদ আফ্রিদির অবসর নিয়ে কয়েকদিন পরপরই শুরু হয় আলোচনা-সমালোচনা। একবার অবসর নিতে চান তো আবার ফিরে আসেন। এরই মাঝে নিতে হয়েছে এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ব্যর্থতার দায়ভার।
 
এর মাঝেই আসন্ন ইংল্যান্ড সফরের প্রাথমিক দল থেকে বাদ পড়তে যাচ্ছেন শহীদ আফ্রিদি। এমন অবস্থায় ক্রিকেট থেকেই তাকে সড়ে দাঁড়াতে উপদেশ দিয়েছেন দেশটির কিংবদন্তি লেগ-স্পিনার আবদুল কাদির।
 
তিনি বলেন, আমি মনে করি আফ্রিদির ক্রিকেটকে দেওয়ার মতো আর কিছু বাকি নেই। এখনই সময় ক্রিকেটকে তার ‘গুডবাই’ জানানো।
 
সোমবার পাকিস্তানের নবনিযুক্ত প্রধান নির্বাচক ইনজামাম উল হক জানান, সদ্য শেষ হওয়া পাকিস্তানের ওয়ানডে কাপের পারফরমেন্সের উপর ভিত্তি করে ক্রিকেটারদের নির্বাচন করা হবে। একটি খসরা তালিকা প্রস্তুত করে তিনি বোর্ডের প্রেসিডেন্ট শাহরিয়ার খানের কাছে জমা দিয়েছেন। সেখানে সম্ভাব্য ৩৫ জনের প্রাথমিক তালিকায় নেই আহমেদ শেহজাদ, উমর আকমল ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে বিদায় নেওয়া আফ্রিদির নাম।
 
ইংল্যান্ড সফরে পাকিস্তান চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।