এশিয়ান জুনিয়র দাবায় আবার হারলো ফাহাদ

আপডেট : ০৬ মে ২০১৬, ১৭:০১
ভারতের দিল্লিতে  এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে দুই খেলায়০.৫ পয়েন্ট লাভ করেছেন অভিক। আর ফাহাদ দুটি খেলাতেই পরাজিত হয়েছেন। প্রথম রাউন্ডের খেলায় অভিক ভারতের গ্র্যান্ড মাস্টার অরবিন্দ চিথামবারামের কাছে এবং ফাহাদ শ্রীলঙ্কার নওতুনা দিনেথ নিমনাকার কাছে হেরে যান।
 
তবে, দ্বিতীয় রাউন্ডের খেলায় অভিক ভারতের টি এম অভিষেকের সাথে ড্র করলেও হারের বৃত্তেই রয়েছেন ফাহাদ। ভারতের এম আরিজিতের কাছে হেরে যান তিনি।
 
এশিয়ার ১০টি দেশের ৩জন গ্র্যান্ড মাস্টার ও ৪ জন আন্তর্জাতিক মাস্টারসহ ৫৭ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিয়েছেন।