নিজেদের বাজারে ‘ডিজায়ার ৮৩০’ নামের ডিজায়ার সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে তাইওয়ানভিত্তিক ডিভাইস নির্মাতা এইচটিসি।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬-তে প্রথম ডিভাইসটি উন্মোচনের ঘোষণা দেয় এইচটিসি। নতুন এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে ৩১০ ডলার।
আপাতত তাইওয়ানের বাজারের জন্য উন্মোচন করা হলেও শিগগিরই আন্তর্জাতিক বাজারে আসবে সাদা ও কমলা এবং সাদা ও নীলের সংমিশ্রণে তৈরি দুই রঙের এই ডিভাইস।
‘ডিজায়ার ৮৩০’ স্মার্টফোনে ১০৮০–১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে ১ দশমিক ৫ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর ও অ্যান্ড্রয়েড ৫ দশমিক ১ ললিপপ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
৩ গিগাবাইট র্যামের এ স্মার্টফোনে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে; যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২ টেরাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে।
এতে এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের স্ন্যাপার রিয়ার ক্যামেরা এবং আল্ট্রাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।
২৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির এই ডিভাইস টুজি, থ্রিজি ও ফোরজি এলটিই নেটওয়ার্ক, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস সংযোগ সমর্থন করবে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া ও টেক টাইমস।
