হৃতিকের মা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন রিচা চড্ডা!

আপডেট : ০৭ মে ২০১৬, ১৯:৫৬
বেশ কয়েক বছর আগে রিচা চড্ডার কাছে এসেছিল মা হওয়ার প্রস্তাব! তাও হৃতিক রোশনের! যে হৃতিক রিচার চেয়ে প্রায় ১৩ বছরের বড়!
 
এক সাক্ষাতকারে এই তথ্য জানিয়েছেন বলিউডের এই উঠতি নায়িকা। তার ভাষায়, 'তখন গ্যাংস অফ ওয়াজিপুর করছি। একদিন এক পরিচালক আমায় ফোন করে অগ্নিপথ ছবিতে হৃতিকের মায়ের চরিত্রটা করার প্রস্তাব দেন!'
 
তারপর? প্রস্তাবটা শোনার পরে কী করেছিলেন রিচা?
 
'প্রস্তাবটা পাওয়ার পরে আমি সোজা আমার একটা ছবি ওই পরিচালকের কাছে পাঠিয়ে দিই! বলি, দেখুন আমায় কীরকম দেখতে! মনে হয়, হতিকের মায়ের চরিত্রটা আমার লুকের সঙ্গে যাবে? তার পরেও নাছোড়বান্দা ছিলেন ওই পরিচালক।' সূত্র- বলিউড লাইফ।