রাজধানীর রামপুরার মেরাদিয়ায় মো. রাসেল (২৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৬টার দিকে মেরাদিয়ার ১০তলা বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত রাসেল জানান, দুইজন যাত্রী নিয়ে মেরাদিয়া টেম্পু স্ট্যান্ডের দিকে রওনা দেন তিনি। পথে মেরাদিয়ার ১০তলা বিল্ডিংয়ের সামনে আরো দুই যাত্রী তার পথ রোধ করে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
আহতাবস্থায় রাসেলকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপতালে স্থানান্তর করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
