পঞ্চম বারের মত পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। স্যাটেলাইটের ছবিতে এমন প্রস্তুতির আভাস পাওয়া গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের একটি থিংক ট্যাঙ্ক প্রতিষ্ঠান। খবর- রয়টার্সের।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ পরিচালিত একটি ওয়েবসাইটে জানানো হয়েছে, বোমা পরীক্ষাস্থলে উল্লেখযোগ্য মাত্রায় তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এর আগে পারমাণবিক বোমা পরীক্ষা করার সময় এমনটা করা হয়েছিল বলে তারা দাবি করেছে।
দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেস চলছে এখন। কংগ্রেস চলাকালে দেশটি পঞ্চমবারের মত পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারে বলে ধারনা করা হচ্ছে। সূত্র: রয়টার্স
