রাজধানীর শান্তিবাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আপডেট : ০৭ মে ২০১৬, ১৫:১০
রাজধানীর শান্তিবাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
 
শনিবার সিঁড়ি হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে শান্তিবাগের ঐতিহ্যবাহী সংগঠন সবুজ স্মৃতি পাঠাগারের কার্যালয়ে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
 
ফাউন্ডেশনের সভাপতি জনাব সাইফ জাহিদ জানান, দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ২০০ দুস্থ নারী ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলেন্টিয়ার ফর দ্য আর্থ’ এর সদস্যরা এতে দায়িত্ব পালন করেন।
IMG0
চিকিৎসকরা জানান, ভাইরাসজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি ছিল।
 
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব সুমন সালাহউদ্দিন জানান, প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেয়। তাই ভবিষ্যতে প্রতিরোধ বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।