১৬ মে শিরোপা উদযাপন করবে লেস্টার সিটি

আপডেট : ০৭ মে ২০১৬, ১৫:৪৩
এই মাসের ১৬ তারিখ, ক্লাবের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মত প্রিমিয়ার লিগ শিরোপা জেতার উৎসব উদযাপন করবে লেস্টার সিটি। ফক্সেস ম্যানেজার ক্লদিও রানিয়েরি এবং তার খেলোয়াড়রা সেদিন একটি ছাদ খোলা বাসে করে পুরো শহর প্রদক্ষিণ শেষে ভিক্টোরিয়া পার্কে এসে জড়ো হবে। 
 
যেখানে তাদের জন্য অপেক্ষায় থাকা হাজারো সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় পুরো লেস্টার সিটির খেলোয়াড়রা সিক্ত হবেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬.০০টায় দলের সদস্যরা মঞ্চে এসে উপস্থিত হবেন। এর আগে পুরো শহর জুড়েই চলবে বিভিন্ন ধরনের উৎসব। ইংলিশ ফুটবলে অন্যতম বিস্ময় সৃষ্টিকারী দল হিসেবে ১৩২ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মত প্রিমিয়ার লীগের শিরোপা জিতে রূপকথার জন্ম দিয়েছে লেস্টার সিটি। যাদের নিয়ে পুরো ইংলিশ ফুটবল আজ উৎসবে মাতোয়ারা।