কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে তিন হিজবুল মুজাহিদীন জঙ্গি সদস্য নিহত হয়েছে। শনিবার রাজ্যের পুলওয়ামা জেলায় জঙ্গিদের খোঁজে অভিযানের সময়ে এই ঘটনা ঘটে।
জঙ্গিরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী জেলার পাঞ্জগ্রাম গ্রামে অভিযান চালায়। এই অভিযানের সময়ে লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালালে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছেন সেনাবাহিনীর এক কর্মকর্তা। আর এতে হিজবুল মুজাহিদীন এর স্থানীয় তিন সদস্য নিহত হন। ঘটনার অকুস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়। দ্য হিন্দু।
