বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তাসহ অন্যান্য পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশের দাবি জানানো হয়েছে। এসব পদে আবেদন করা চাকরিপ্রার্থীরা এই দাবি জানান।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তারা জানান, বিআরডিবির ওই পদগুলোর জন্য ২০১৫ সালের ১৮ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ তারিখ ছিল ১৫ জুন। একই বছরের ১৮ সেপ্টম্বর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে ও ৯ অক্টোবর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে লিখিত পরীক্ষা হয়। পরীক্ষার পর প্রায় ৮ মাস পার হলেও এখনো ফল প্রকাশ হয়নি।
পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে অনেকের আবেদনের বয়সসীমা শেষ হয়েছে। এ বিষয়টি উল্লেখ করে অনতিবিলম্বে ফল ঘোষণার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।
