সন্ত্রাসবাদ গল্পে এবার শিমুল

আপডেট : ০৭ মে ২০১৬, ১৭:২৪
 
তরুণ অভিনেতা শিমুল খান। চলচ্চিত্রে যখন নতুন অনেক মুখের আনাগোনা। তখন নিজের অবস্থানটা খুব ভালোভাবেই গুছিয়ে নিয়েছেন তিনি। বছর জুরে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন শিমুল। সম্প্রতি ‘কল্প না’ শিরোনামে নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
 
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন খান জোহাদ। দেশের সন্ত্রাসবাদের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। আগামীকাল ৮ মে থেকে নেত্রকোনার বিরিশিরিতে ছবিটির শুটিং শুরু হবে। চলচ্চিত্রটি প্রসঙ্গে শিমুল বলেন, 'চলচ্চিত্র আমাদের সামাজিক পরিবেশের প্রতিফলন। সেই জায়গা থেকে এই চলচ্চিত্রটির গল্প থেকে পরিকল্পনা আমার ভালো লেগেছে। আশা করছি ভালো একটি কাজ হবে এটি।'
 
 ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন হাফিজ শিশির। চিত্রগ্রাহক হিসেবে থাকছেন তপন আহমেদ। শিমুল ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করছেন ইমরান ইমু, আইরীন তানি, সৈকত সিদ্দিকী, জয়িতা মহলানবীশ, হিমে হাফিজ, কাজী রাজু ও সৈয়দ হাসান ইমাম।