আবারও ছোট পর্দায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ভারতীয় সিনেমার বাদশাহ বলে খ্যাত শাহরুখ খান। তার মতে এমন অনেক গল্প আছে যা দর্শককে দু ঘণ্টায় বলা যায় না, ১০ ঘণ্টা লাগে।
শাহরুখের মতে, এই জন্যই শিশু থেকে বৃদ্ধ সমস্ত দর্শকের কাছে পৌঁছানোর জন্যে টেলিভিশনের থেকে শ্রেষ্ঠ মাধ্যম আর বর্তমানে কিছু নেই। ১৯৮৯ সালে ‘ফৌজি’ নামের টেলিভিশন সিরিয়াল দিয়ে গ্ল্যামার দুনিয়ায় প্রবেশ করেছিলেন শাহরুখ। তারপর ‘সার্কাস’ দেখেছিল তাঁর অভিনয়ের ম্যাজিক।
কিন্তু সময় তাঁকে নিয়ে চলে যায় বড়পর্দায়। তারপরের কথা সকলেরই জানা। কিন্তু বড় পর্দায় সাফল্যের শীর্ষে পৌঁছেও ছোট পর্দার বিষয় তিনি এখনও নস্টালজিক। এইচবিওর বিখ্যাত টিভি সিরিজ গেম অব থ্রোন্সের দিগ্বিজয়ী সাফল্যের দিকে ইঙ্গিত করে শাহরুখ বলেন, ভারতেও আমেরিকার মতো টেলিভিশন সিরিজ চালু হওয়া উচিৎ। শাহরুখ নিজেও একসময় ছোটপর্দায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ বা ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়’-এর মতো শোয়ের সঞ্চালনা করেছেন। ইন্ডিয়া টুডে।
