আরো দুই বছর জুভেন্টাসের সঙ্গে গাটছাড়া বাধলেন বর্তমান কোচ ম্যাসিমিলিয়ানো। কোচ হিসেবে জুভিদের সঙ্গে তার বন্ধনটা ২০১৮ সাল পর্যন্ত থাকছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ওল্ড লেডিরা।
এসি মিলানে সাড়ে তিন মৌসুমে কাটানোর পর ২০১৪ সালের জুলাইয়ে জুভেন্টাসের কোচ পদে যোগ দেন অ্যালেগ্রি।অ্যান্তনিও কন্তের সাফল্যধারা অব্যাহত রেখে জুভিদের টানা চতুর্থ ও পঞ্চম লিগ শিরোপা এনে দেন ৪৮ বছর বয়সী এ ইতালিয়ান কোচ।
অ্যালেগ্রির অধীনে টানা দুই মৌসুমেই সিরি আ’র শিরোপা উল্লাসে মাতে জুভেন্টাস। ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ বাকি ছিল ১২ মাস। পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই দু’পক্ষ চুক্তি নবায়নে সম্মত হন।
গত মৌসুমে লিগ শিরোপা ধরে রাখা ছাড়াও দীর্ঘ ২০ বছর পর ইতালিয়ান কাপ ও এক মৌসুমের বিরতীতে ইতালিয়ান সুপার কাপের ট্রফি ঘরে তোলে জুভেন্টাস। অ্যালেগ্রির হাত ধরে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও নাম লেখায় তারা।
