প্রায় মাস ব্যাপি চলা হৃত্বিক-কঙ্গনা ইস্যুতে এবার নাম জড়ালেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। কঙ্গনা রানাওয়াত ও হৃত্বিক রৌশনের আইনি কেলেঙ্কারি নিয়ে সমালোচনা করলেন অক্ষয় কুমার।
অক্ষয় কুমার এবং হৃত্বিক বাস করেন একই বিল্ডিংয়ে। তাই এই ইস্যুকে নিজের বাড়ির পাশের ব্যপার মন্তব্য করে অক্ষয় কুমার বলেন, হৃত্বিক-কঙ্গনার এই যুদ্ধ শুধু বলিউডেরই নয়, এটা আমার বাড়ির পাশের ঘটনাও। এবার এই কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ হওয়া দরকার। এটা ওদের ব্যক্তিত্বে খারাপ প্রভাব ফেলছে। দর্শকেরা ওদের অন্য চোখে দেখেন। কিন্তু এই ঘটনার পর থেকে ওরা হাসির খোরাক হয়ে গিয়েছেন।
প্রসঙ্গত, প্রায় কয়েক মাস জুরে চলছে হৃত্বিক-কঙ্গনার সম্পর্ক নিয়ে ঝামেলা। বিষয়টা বর্তমানে সাধারণ মানুষের কাছেও হাসির এবং সমালোচনার বিষয় হয়ে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জি নিউজ। সম্প্রতি সমস্যাটির সমাধান নিয়ে যাচ্ছেন তাদের আইনজীবী ও মধ্যস্তাকারীরা। জি নিউজ।
