রণবীরের যাকে পছন্দ তাকে বিয়ে করবে: ঋষি কাপুর

আপডেট : ০৭ মে ২০১৬, ২০:৪৫
রণবীর-ক্যাটরিনার সম্পর্কও আর টিকে নেই। তবে ছেলের সম্পর্কের ভাঙ্গা-গড়ার বিষয়ে নাক গলাতে চাননা বাবা ঋষি কাপুর। 
 
ক্যাটরিনার আগে দিপীকার সঙ্গেও সম্পর্ক ছিল রণবীরের। ছেলের ব্যক্তিগত বিষয়ে কখনো কিছু বলবেন না উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত  রণবীরের দু’টি সম্পর্কই তাঁর দুই সহকর্মীর সঙ্গে। এ নিয়ে আমাদের (তাঁর এবং নিতুর) কোনও অসুবিধে নেই। এটা একেবারেই ওর (রণবীরের) ব্যক্তিগত ব্যাপার যে কাকে ও নিজের স্ত্রী হিসেবে, প্রেমিকা হিসেবে বা সহকর্মী হিসেবে পাশে পেতে চায়। ও যাকে খুশি বিয়ে করতে পারে। আমরা একজন পুত্রবধূ পেলেই খুশি।
 
ছেলের দু’টি সম্পর্ক বলতে ঋষি অবশ্যই দীপিকা আর ক্যাটরিনার কথাই বলেছেন। কিন্তু পুত্রবধূ হিসেবে ঋষি-নিতুর পছন্দের পাত্রী কেউ আছে কি না সেই সম্পর্কে কিছু বলেননি। ডিএনএ।