দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৭ মে ২০১৬, ২০:৫২
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য  দেশিয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।
 
শনিবার সকালে ঢাকা অফিসার্স ক্লাবে বিক্রমপুর ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
 
আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা এ ষড়যন্ত্রকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে নিম্ন আয়ের  দেশ  থেকে মধ্যম আয়ের দেশে উন্নত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি যতগুলো ঘটনা ঘটেছে  সেগুলোর বিষয়ে তদন্ত চলছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। যত বাধাই আসুক দেশের সাধারণ মানুষকে নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে। সব কিছু আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আছে।এ সময় অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।