ছাত্রীকে যৌন হয়রানির কথা স্বীকার করলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌস। শনিবার ঢাকা আদালতে তিনি একথা স্বীকার করলেন।
স্বীকারোক্তির পর তাকে জেলে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে দুইদিনের সময় দেয়া হয়। ফেরদৌস বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের সহকারী ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাকে বরখাস্ত করা হয়।
ওই শিক্ষকের শাস্তির দাবিতে কয়েকদিন প্রতিষ্ঠানটির তেজগাঁও ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
