দিনের বেলা সুস্থ, রাতে নিথর

আপডেট : ০৭ মে ২০১৬, ২১:৩৯
পাকিস্তানে অন্যসব শিশু-কিশোরদের মতোই দিনের বেলা দৌড়ে বেড়াচ্ছে শোয়েব ও আব্দুল রশিদ। কিন্তু সন্ধ্যা গড়ালেই শক্তি হারিয়ে ফেলেন দুই ভাই। নিথর দেহে শুয়ে থাকেন বিছানায়।
 
অদ্ভূত এই ঘটনার কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দিতে পারেন নি দেশটির বিশেষজ্ঞরা। বিরল রোগে আক্রান্ত শিশুদের নাম দেয়া হয়েছে ‘সোলার কিডস’। নয় বছর বয়সী রশিদ এবং ১৩ বছর বয়সী শোয়েব ছোটো থেকেই এই সমস্যার মুখোমুখি বলেন জানালেন তাদের বাবা মোহম্মদ হাশিম। কোয়েটা গ্রাম থেকে আসা এই ব্যক্তি বলেন, ‘সূর্য থেকেই আমার সন্তানরা শক্তি পায়।’
 
কিন্তু তার এই যুক্তি মানতে নারাজ বিশেষজ্ঞরা। তারা পরীক্ষা করে দেখেছেন অন্ধকার ঘর কিংবা বৃষ্টির দিনেও তারা স্বাভাবিক থাকে। শুধু রাতেই তারা নিথর হয়ে পড়ে।
পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সের অধ্যাপক জাভেদ আকরাম বলেন, তারা নিশ্চিত নন যে ঠিক কেন এটা ঘটছে। বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমরা বিষয়টিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা বিভিন্ন পরীক্ষা করে দেখছি যে তারা কেন শুধু দিনের বেলাতেই শক্তি থাকে এবং রাতের বেলায় নিথর হয়ে পড়ে।
 
তবে সব বাধা পেরিয়ে নিজের স্বপ্নকে পূরণ করতে চান শোয়েব ও রশিদ। শোয়েবের ইচ্ছে বড় হয় শিক্ষক হবে সে। আর রশিদের স্বপ্ন একজন ইসলাম বিষযক পন্ডিত হবেন। এনডিটিভি