ক্লাব কাপ হকির ফাইনালে আবাহনী

আপডেট : ০৭ মে ২০১৬, ২২:০২
ক্লাব কাপ হকির ফাইনালে উঠেছে ঢাকা আবাহনী লিমিটেড। শনিবার মওলানা ভাষানী জাতীয় হকি স্টেডিয়ামে মেরিনার ইয়াংস ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আকাশি-নীল শিবির।
 
শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী মেরিনার ইয়াংস ক্লাবকে পরাজিত করে।
 
আবাহনীর হয়ে গোল করেন তসিফ আরশাদ, রুম্মান সরকার ও শাফকাত রাসুল। মেরিনার ইয়াংসের হয়ে গোল করেন জিয়া মহান ও মামুনুর রহমান চয়ন।
সোমবার টুর্নামেন্টের ফাইনালে ঊষার মুখোমুখি হবে তারা।