পারটেক্স স্টার, কর্ণফুলী গ্রুপ ও মেট্রো গ্রুপের যৌথ উদ্যোগে স্কাই টেলিকমিউনিকেশন বাজারে এনেছে অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ জেলটা মিলিনিয়াম ডি১০০ মডেলের স্মার্টফোন।
এক্সিলারোমিটার (থিডি), জি-সেন্সর প্রযুক্তির ডুয়েল সিমের ৫ ইঞ্চি স্ক্রিনের এই স্মার্টফোনটির ডিসপ্লে এফডাব্লিউভিজিএ প্রযুক্তির।
অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেমের সেটটিতে রয়েছে ১.৩ গি.হা. ডুয়েল কোর প্রসেসর, ৮ মেগাপিক্সেল রেয়ার ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২০০০এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি, ১ জিবি র্যাম ও ৮জিবি রম (এক্সপ্যান্ডেবল স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত)।
এর স্ট্যান্ডবাই টকটাইম ১৭২ ঘণ্টা এবং টক টাইম ১০ ঘণ্টা, ওজন ১৩২ গ্রাম।
এক বছরের ওয়ারেন্টিসহ সঙ্গে থাকছে ফ্লিপ কভার। মূল্য ৪ হাজার ৬শত ৯৫ টাকা।
