দ্বিতীয় গান নিয়ে হাউসফুল থ্রি

আপডেট : ০৮ মে ২০১৬, ১০:০৬
 
চার বছর পর বলিউডে ফিরছে হাউসফুল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি 'হাউসফুল থ্রি'। জুন মাসের ৩ তারিখে মুক্তি পাবে ছবিটি। তার আগে বেশ আয়োজনের সাথে শেষ হল হাউসফুল থ্রির দ্বিতীয় গানের লঞ্চ। এদিন মিকার গানে উপস্থিত ছিলেন হাউসফুল থ্রি'র সম্পূর্ণ দল।
 
হাউসফুল থ্রির দ্বিতীয় গানের লঞ্চ থাকলেও মিকা সিং -এর গলায় শোনা গেল একের পর এক মিকার হিট গান। অক্ষয়ের জন্য এরআগেও প্রচুর হিট গান গেয়েছেন মিকা। এই গানটি সেই লিস্টে নতুন সংযোজন। সবমিলিয়ে অক্ষয় তাঁর কাছে লাকি চার্ম বলে জানালেন মিকা।
 
কমেডি ছবিটিতে বেশ স্বাভাবিক ভাবেই গানটি সকলের ভাল লাগবে। অপেক্ষা এখন শুধু ছবি মুক্তির। জি নিউজ।