মিসরে বন্দুকধারীদের গুলিতে ৮ পুলিশ সদস্য নিহত

আপডেট : ০৮ মে ২০১৬, ১০:৩১
 
মিসরের রাজধানী কায়রোর দক্ষিণপ্রান্তের হেলবানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‍নিজেদের দাফতরিক ফেসবুক পেইজে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চারজন বন্দুকধারী ছোট একটি পিকআপ থেকে নেমে পুলিশের গাড়িটি থামায়। এরপর তারা বেসামরিক পোশাকে থাকা পুলিশদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে পালিয়ে যায়।
 
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বন্দুকধারীরা মুখোশ পরেছিল।
 
তবে তাত্ক্ষণিকভাবে কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।