সিরিয়ায় মুক্তিপেল স্পেনের তিন সাংবাদিক

আপডেট : ০৮ মে ২০১৬, ১০:৪৮
 
সিরিয়ার আলেপ্পো শহর থেকে মুক্তি পেয়েছে অপহৃত তিন সাংবাদিক। গত বছর সিরিয়ায় কাজ করার সময় তাদের অপহরণ করা হয়। স্প্যানিশ সরকার জানিয়েছে, সাংবাদিক তিনজন নিরাপদে আছেন এবং স্পেনে যাওয়ার জন্য তুরস্কে অপেক্ষা করছেন।
 
আলেপ্পোর কিছু অংশ সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহী ও ইসলামিক স্টেট (আইএস) নামধারীদের দখলে ছিল। সেখান থেকে এন্টোনিও প্যাম্পলিগা, হোসে ম্যানুয়েল লোপেজ, এবং অ্যাঞ্জেল সাসত্রাকে ১০ মাস আগে অপহরণ করা হয়। স্প্যানিশ ফেডারেশন অব জার্নালিস্টের প্রেসিডেন্ট এলসা গঞ্জালেজ বলেন, এটি আমাদের জন্য আনন্দের এবং আবেগের বিষয়।
 
এর আগে ২০১৪ সালে স্পেনের আরো দুইজন সাংবাদিককে অপহরণের ৬ মাস পর মুক্তি দিয়েছিল আইএস।
 
গণমাধ্যমের অধিকার বিষয় সংস্থা 'রিপোর্টার্স উইদাউট বাউন্ডারিস'এর পক্ষ থেকে বিশ্বের বুকে সবচাইতে বিপজ্জনক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে সিরিয়াকে। দেশটির স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক গত কয়েক বছরে মারা গেছেন। বিবিসি।