হলিউড মুভি 'এক্সএক্সএক্স দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ'-এর জন্য নিজেকে প্রস্তুত করছেন দীপিকা পাডুকোণ। ভিন ডিজেলের এই অ্যাকশন থ্রিলারে গোলাগুলি করতে হবে 'বাজিরাও মাস্তানি'-এর নায়িকাকে। আর সেজন্য তিনি এখন ভারী অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
মাইক নামের এক মিলিটারি কর্মকর্তা আসল অস্ত্রশস্ত্র নিয়ে দীপিকাকে প্রশিক্ষণ দিচ্ছেন। এই প্রশিক্ষণ চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত চলবে।
এ পর্যন্ত যত ছবিতে দীপিকা অস্ত্র হাতে নিয়েছিলেন তা ছিলো নকল। 'এক্সএক্সএক্স দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ'-এ প্রথম বারের মতো আসল অস্ত্রশস্ত্র নিয়ে লড়াই করবেন।
ছবিটিতে সেরেনা নামের এক শিকারির ভূমিকায় দেখা যাবে 'তামাশা' তারকাকে। এটি ২০১৭ সালে মুক্তি পাবে। সূত্র- ইন্ডিয়া টুডে।
