আরো একটি 'অ্যাডাল্ট সিনেমা' নিয়ে সানি লিওন

আপডেট : ০৮ মে ২০১৬, ১৪:৩৫
 
আবারো একটি অ্যাডাল্ট সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন গত কয়েক বছরে আলোচনার শীর্ষে থাকা বলিউড অভিনেত্রী সানি লিওন। সিনেমার নাম 'ওয়ান নাইট স্ট্যান্ড'। তবে বিগত সিনেমাগুলোর থেকে এই সিনেমায় সানি লিওনকে কিছুটে হলেও ব্যতিক্রমী ভূমিকায় দেখা যাবে বলে আশা প্রকাশ করেছে ভারতের সিনে বিশেষজ্ঞরা। অবশ্য হতাশাও ঝড়েছে বেশ কয়েকজনের কণ্ঠে।
 
বর্তমানে সোশ্যাল মিডিয়ার কৃপায় ভারতের সবচেয়ে জনপ্রিয়তম সেলেবের তকমা পাওয়া সানি লিওনের সিনেমার ট্রেলার বা গান ইউ টিউবে রিলিজ করলেই সুপারডুপার হিট হয়। কিন্তু অভিনয় জগতে তার সত্যিকার সাফল্যর খাতা এখনও শূণ্য রয়ে গেছে। হেট স্টোরি টু এবং রাগিনী এমএমএস-টু এই দুটি সিনেমার কল্যাণে বক্স অফিস সাফল্য পেলেও কিছুতেই সাফল্যের স্বীকৃতি মিলছিল না সিনেমা বিশ্লেষকদের কাছ থেকে। কিন্তু 'ওয়ান নাইট স্ট্যান্ড' বলিউডের সিনে সমালোচকদেরও মাত করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে জি নিউজ।
 
ধারণা করা হচ্ছে থ্রিলার ভিত্তিক এই সিনেমায় নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছেন সানি লিওন। সানি লিওনের এই সিনেমার পিছনে রয়েছে দুই মহিলার অবদান। ওয়ান নাইট স্ট্যান্ডের কাহিনিকার ও পরিচালক দু'জনেই মহিলা। পরিচালক জেসমিন ডিসুজা। কাহিনিকার ভবানী আয়ার। সাংবাদিক ভবানী এর আগে ব্ল্যাক, লুটেরা, গুজারিশ'র মত সিনেমার চিত্রনাট্য লিখেছেন। অন্যদিকে, পরিচালক জেসমিন ডিসুজার এটাই প্রথম সিনেমা। দুই নারীই সানিকে সাফল্যের সিঁড়িতে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন। এই জন্যই হয়তো 'ওয়ান নাইট স্ট্যান্ড'কে বলিউডে সানির সেরা চেষ্টা বলা হচ্ছে। জি নিউজ।