হলিউডে যেতে সোনমের অপেক্ষা

আপডেট : ০৮ মে ২০১৬, ১৬:৪৩
বলিউড অভিনেত্রী সোনম কাপুর হলিউডে বেশ কয়েকটি সিনেমার জন্য অডিশন দিয়েছেন। এর অপেক্ষায় নিরজা সিনেমার পরে নতুন করে কোনো সিনেমায় চুক্তিবদ্ধ পর্যন্ত হননি।
 
প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পরে সোনম কাপুরও হলিউডে পাড়ি জমানোর চেষ্টা করছেন। তবে এখনো তেমন ইতিবাচক সাড়া পাননি বলে জানিয়েছেন তিনি। আইএএনএস-কে দেয়া এক সাক্ষাতকারে সোনম বলেন, আমি হলিউডের যাওয়ার জন্য চেষ্টা করছি এবং অনেক অডিশন দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত সঙ্গতিপূর্ণ কিছু পাইনি যেটি আমাকে সেখানে সময় নিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
 
নিরজা সিনেমার পরে এখন পর্যন্ত কোনো সিনেমার জন্য চুক্তিবদ্ধ পর্যন্ত হননি সোনম। এই প্রসঙ্গে বলেন, আমি একটা কিছুর জন্য অপেক্ষা করছি। ইন্ডিয়ান এক্সপ্রেস।