কথায় আছে 'বাঙালিরা আজ যা ভাবে ভারত তা ভাবে আগামীকাল'। তবে কবিগুরুর ১৫৫তম জন্ম জয়ন্তীতে এক্ষেত্রে একটু বিভ্রাট হয়েছে বলতে হয়। অবাঙালিরা এক দিন আগেই ৭ এপ্রিল কবিগুরুর জন্মদিন উদযাপন করে ফেলেছেন। যেখানে বাংলাদেশসহ বিশ্বব্যাপী বাঙালিরা একদিন পর কবিগুরুকে স্মরণ করছেন।
উইকিপিডিয়ায় উল্লেখ করা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের তারিখ থেকে এই বিভ্রাটের শুরু। সেখানে রয়েছে ১৮৬১ সালের ৭ মে কবিগুরুর জন্ম। এই তথ্যটিও ভুল নয়। রবীন্দ্রনাথের জন্মের দিন মে মাসের ৭ তারিখই ছিল আর বাংলা ক্যালেন্ডারে দিন ছিল ২৫ বৈশাখ। কবি সবসময় তার জন্মদিন পালনের ক্ষেত্রে বাংলা তারিখটিকেই বেছে নিতেন। এর ফলে বিশ্ববাঙালি ২৫ বৈশাখে দিনটি পালন করে। আর এবছর ২৫ বৈশাখ দিনটি ৭ মে না হওয়ায় যত ঝামেলার সৃষ্টি হয়।
I bow to Gurudev Tagore on his birth anniversary. He was a versatile personality whose profound thoughts & writings continue to inspire.
— Narendra Modi (@narendramodi) May 7, 2016
কবিগুরুর জন্মদিন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭ মে অর্থাৎ ২৪ বৈশাখ টুইট করেন। এর পরই রাহুল গান্ধী থেকে শুরু করে ভারতের অনেক বাঘা বাঘা রাজনীতিক 'ভুল তারিখে' এমন টুইট করে বসেন।
