ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগে নিজ নিজ খেলায় জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ এসি ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
রবিবার প্রতিযোগিতার ৪র্থ দিনে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ এসি ২৫-২১, ২৫-২৩, ২৫-১৯ পয়েন্ট (৩-০ সেটে) ওয়ারী কাবকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২৫-১৪, ২৫-১৭, ২৫-০৭ পয়েন্টে (৩-০ সেটে) ঢাকা সবুজ কে হারায়।
