পছন্দের গ্রুপ খুঁজতে ‘ডিসকভার’

আপডেট : ০৮ মে ২০১৬, ১৯:৩৬
ফেসবুকে অনেক ব্যবহারকারীই বিভিন্ন গ্রুপ নিয়ে বিড়ম্বনায় পড়েন। তারা যেসব গ্রুপে থাকতে চান না, সেসব গ্রুপে তাদের জোর করে অ্যাড করে করে নেয়া হয়। আবার অনেকেই বিভিন্ন পছন্দ ও প্রয়োজনীয় গ্রুপে থাকতে চান। এই সমস্যার সমাধানে ‘ডিসকভার’ নামে বিশেষ একটি সেবা যোগ করতে যাচ্ছে এই টেক জায়ান্ট।
 
পছন্দ আর মন মানসিকতার সঙ্গে সাযুজ্য-পূর্ণ গ্রুপ খুঁজতে ব্যবহারকারীদের এজন্য যথেষ্ট সময় ও শ্রম ব্যয় করতে হয়। তাদের এই বিষয়টি মাথায় রেখে এবার ফেসবুকই নিতে যাচ্ছে এই উদ্যোগ। ‘ডিসকভার’ ফিচারটি ব্যবহারকারীদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। ব্যক্তিগত পছন্দ, আগ্রহ, বন্ধু তালিকা, আবাসস্থলসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এই টুলটি ব্যবহারকারীর সামনে বিভিন্ন গ্রুপ তুলে ধরবে।
 
পাশাপাশি ব্যবহারকারীরা টুলটি ব্যবহার করে খেলাধুলা, খাবারসহ ২৫ ধরনের গ্রুপের চাহিদার কথা জানিয়ে রাখতে পারবেন। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগির এই টুলটি যুক্ত করা হবে। দ্য নেক্সট ওয়েব।