সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, সেদিকে তাকিয়ে সারা বিশ্ব। নির্বাচনী হাওয়া বইছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও। এখন পর্যন্ত কোন প্রার্থীর সমর্থকরা অনলাইনে বেশি বাজে ব্যবহার করছেন, এমন তথ্য অনুসন্ধানে দেখা যায় ৫৭ শতাংশ ট্রাম্প সমর্থক অনলাইনে খুবই আগ্রাসী এবং ভীতিপ্রদর্শনমুলক আচরণ করছেন।
এই জরিপ পরিচালনা করে রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান র্যানড ক্যাম্পেইন সঙ্গে লিঙ্কন পার্ক স্ট্র্যাটেজিস আর অনলাইন গবেষণা প্রতিষ্ঠান ক্রেইগকানেক্টস। জরিপে পাওয়া আরও কিছু আলোচ্য বিষয় হচ্ছে- ৬৩ শতাংশ ডেমোক্রেট এবং ৫০ শতাংশ রিপাবলিকান সমর্থক বিশ্বাস করেন, আগ্রাসী সমর্থকদের মাধ্যমেই নির্বাচনী প্রচারণা চালানো উচিত, রাজনৈতিক মতবিরোধের কারণে ১৫ থেকে ২০ শতাংশ উত্তরদাতা তাদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে অন্যকে ‘আনফ্রেন্ড’ করে দিয়েছেন, অনূর্ধ্ব ৩৫ বছর বয়সের ১৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, অনলাইনে রাজনৈতিক পছন্দ প্রকাশ করলে তাদের চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে।
চলতি বছর ২ থেকে ৯ মার্চ ১ হাজার ১৭ জনের অনলাইন সাক্ষাৎকারের মাধ্যমে এই জরিপ করা হয়। সি নেট।
