কাজে লাগলো গুরুর টিপস, রানে ফিরলেন সাকিব

আপডেট : ০৮ মে ২০১৬, ২২:১৪

অনেকদিন পর রান ফিরলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাঁচ ম্যাচ খেলে ব্যাটিং করেছেন তিনটিতে। রান করেছেন ১১, ৬ আর ৩। এজন্য ঢাকায় এসে গুরুর টিপসও নিয়ে যান তিনি।

আর সেটা বোধহয় কাজেও লেগে গেল সাকিবের। রবিবার গুজরাট লায়ন্সের বিপক্ষে পেলেন ফিফটি। এজন্য অপেক্ষা  করতে হলো অনেক ম্যাচ। ৪২ বলে অর্ধশতক স্পর্শ করা সাকিব। শেষ পর্যন্ত তিনি ৪৯ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। ৬৬ রানের ইনিংসে চার মেরেছেন চারটি ও ছক্কা হাকান ছয়টি।