পল্টন মোড়ে বাসচাপায় আহত ৪

আপডেট : ০৯ মে ২০১৬, ০৮:৩৭
 
রাজধানীর পল্টন মোড়ে ইউবিএল ক্রসিংয়ে বাসচাপায় চালকসহ সিএনজি অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আহত ব্যক্তিরা হলেন- সিএনজি যাত্রী সালাউদ্দিন (২৮), সেলিম (৩৫), হাজী কাতন মিয়া (৪৩) ও চালক অজ্ঞাত (৪৮)। সিএনজি চালক ছাড়া বাকী তিনজনের বাড়ি সিলেটে। তারা চিকিৎসার জন্য ল্যাবএইড হাসপাতালে যাচ্ছিল।
 
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর মনসুর জানান, ঘটনাটি শাহবাগ থানাধীন। তবুও আহতদের দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতলে নিয়ে এসেছি। বাসটিকে আটক করা হয়েছে।