এতদিন সবাই জানতো অপরাধ আর অপরাধীদের প্রতিরোধ করতেই ব্যবহৃত হয় ক্লোজ সার্কিট ক্যামেরা। তবে এবার এমন একটি তথ্য জানা গেছে যা সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছে।
দক্ষিণ ভারতের একটি শহরে পুলিশ এমন তিনটি অপরাধী চক্রের সন্ধান পেয়েছে যারা কিনা সিসিটিভির মাধ্যমে নজর রাখতো পুলিশের ওপরে। শহরের অভিজাত এলাকায় বাড়ি ভাড়া নিয়ে সেখানে চলতো তাদের মদ আর জুয়ার আসর। আর সেই আসরকে নিরাপদ রাখতেই বাড়ির বাইরে বসানো হয়েছিল সিসিটিভি। টহল পুলিশের সদস্যরা কোনোভাবে বাড়িতে ঢুকতে গেলে সিসিটিভির মাধ্যমে আগেই সতর্ক হয়ে যেতো তারা।
সম্প্রতি এমন একটি চক্রকে বাড়ি ভাড়া দেয়ার পর তাদের দ্বারা হয়রানির শিকার এক নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। বেরিয়ে আসে অপরাধী চক্রের এই কৌশলের কথা। পরে ঐ এলাকায় অভিযান চালিয়ে একই ধরনের আরো দুইটি অপরাধী দলের সন্ধান পায় পুলিশ।
এনডিটিভি।
