গতকাল ঠিক ছয় মাস পূর্ণ হলো সাকিব আল হাসানের কন্যার।
এই সময়ে অন্তত প্রকাশ্যে বিশ্বসেরা এই অলরাউন্ডারের ছবি দেখা যায়নি। মেয়ের ছয় মাস পূর্তি উপলক্ষে নিজে ভারত থেকে এক পলক উড়ে এসে দেখে গেছেন অব্রিকে। পাশাপাশি সকলের জন্য ফেসবুকে এক বার্তাসহ প্রকাশ করেছেন মেয়ের ছবি। প্রথমবারের মতো মেয়ের ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘আজ থেকে ঠিক ৬ মাস আগে আমাদের রাজকন্যা এই পৃথিবীতে আসে। ঠিক যে মুহূর্তে তার জন্ম হয়, ঠিক সেই মুহূর্তে আমার বাবা হিসেবে জন্ম হয় এবং আমার স্ত্রীর জন্ম হয় একজন মা হিসেবে। আমাদের পুরো পৃথিবীটাই যেন বদলে যায়। আমরা আজকের দিনের চেয়ে শুভ কোনো দিন ভাবতে পারি না। আমরা সকলের কাছে তার জন্য দোয়াপ্রার্থী, সে যাতে একজন উঁচু মাপের মানুষ হতে পারে।’
