আদিত্য চোপড়া পরিচালিত ‘বেফিকার’ ছবিটি মুক্তির দিন ৯ ডিসেম্বর ধার্য করা হয়েছে। বিশেষ কারণে এই দিনটিকে বেছে নিয়েছে ইয়াশ রাজ ফিল্মস।
বলিউড লাইফ ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতা আদিত্য চোপড়া তার মেয়ে আদিরার প্রথম জন্মদিনকে স্মরণীয় করতে রাখতে চান। আর সেজন্যই ‘বেফিকার’ ছবিটি মেয়ের জন্মদিনের দিন (৯ ডিসেম্বর) মুক্তি দিতে চান। মেয়ের জন্মদিনের উপহার হবে এটি।
‘বেফিকার’ ছবিতে রণবীর সিং ও বাণী কাপুর অভিনয় করেছেন। খবর: জিনিউজ।
