পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে টাইগাররা

আপডেট : ০৯ মে ২০১৬, ১১:২১
 
আগামী বছর পূর্নাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে টাইগাররা। এখনও অফিসিয়ালি চূড়ান্ত না হলেও এ বিষয়ে আলোচনা বিসিবির প্রস্তাবে রাজি হয়েছে শ্রীলঙ্কা।
 
চলতি বছরে কিছু পূর্ণাঙ্গ সিরিজ খেললেও ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশের সূচিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। আর এ সময় শ্রীলঙ্কার ক্রিকেট সূচিতেও কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় বিসিবি লঙ্কান ক্রিকেট বোর্ডকে একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করার প্রস্তাব দেয়। আর বাংলাদেশের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে শ্রীলঙ্কা। আগামী বছরের শুরুর দিকে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।
 
আকরাম খান বলেন, এই সফরে বাংলাদেশ দুই টেস্ট, তিন ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এ ছাড়াও ভারত সফর নিয়ে তিনি জানান আগামী কয়েকদিনের মধ্যে ভারত সফরের সূচি চূড়ান্ত হবে।