কাস্টমস কমিশনার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভুয়া পরিচয়ে চাকরি দেয়াসহ নানা প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন।
এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
