পরবর্তী ছবির কাজে হাত দিতে চলেছেন সঞ্জয় লীলা বানশালী। এবার তার ছবির বিষয় আলাউদ্দিন খিলজি ও রানি পদ্মিনী। এতে উঠে আসবে আলাউদ্দিন খিলজির যুদ্ধজয়ের গৌরবগাঁথা ও পদ্মিনীর সঙ্গে প্রেম।
রানি পদ্মিনী বা পদ্মাবতীকে নিয়ে এর আগে একটি অপেরা পরিচালনা করেছিলেন সঞ্জয়। প্যারিস ও রোমে হয়েছিল সেই অপেরার উপস্থাপনা। এবার এই থিয়েটার থেকে পদ্মিনীকে বড় পর্দায় তুলে আনছেন তিনি।
নতুন ছবিতে ইতিহাসের পাশাপাশি পদ্মিনীর প্রতি আলাউদ্দিন খিলজির প্রেমও থাকছে এ ছবির মুখ্য বিষয় হিসেবে।
ঠিক যেভাবে বাজিরাও ও মাস্তানিকে পর্দায় এনেছিলেন সেভাবেই নতুন ছবিতে পদ্মিনীর প্রতি আলাউদ্দিন খিলজির প্রেম তুলে আনতে চান সঞ্জয়। আর তাই বাজিরাওয়ের চিত্রনাট্যকার প্রকাশ কাপাডিয়াকেই এ কাজের ভার দিয়েছেন তিনি। আগামী ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এই নতুন ছবির কাজ। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেস।
